• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাকরি ফেরত পাচ্ছেন দুদকের সেই শরীফ উদ্দিন

   ৯ জুলাই ২০২৫, ০২:১১ পি.এম.
শরীফ উদ্দিন ও দুদকের লোগো। ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনকে চাকরিতে ফেরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

একই সঙ্গে তার পাওনা সকল বেতন ও সুযোগ-সুবিধা ফেরত দিতে বলা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত করা হয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়।

রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা, সব বেনিফিটসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার চাকরিচ্যুতির আদেশকে প্রথম থেকে বাতিল ঘোষণা করেছেন বলে জানিছেন তার আইনজীবী সালাহ উদ্দিন দোলন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমির জামিন
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমির জামিন
দুই মামলায় আইভীকে জামিন দিল হাইকোর্ট
দুই মামলায় আইভীকে জামিন দিল হাইকোর্ট
কামরুল-মেননের অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
মানবতাবিরোধী অপরাধ কামরুল-মেননের অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ