• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

রেড ক্রিসেন্ট কার্যক্রম জোরদারে প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশ:  ৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
রেড ক্রিসেন্ট কার্যক্রম জোরদারে  প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের আয়োজনে এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় '৫ম শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি কর্মশালা-২০২৫' শনিবার (৫ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন।

তিনি বলেন, "রেড ক্রিসেন্ট সব সময় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে, যা অত্যন্ত প্রশংসনীয়।" তিনি সকল স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মানবতার সেবায় পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এনডিসি সাইফুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ। আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, ডা. ফারহানাজ মাবুদ সিলভী ও মোঃ এনামুল হক।

কর্মশালায় চট্টগ্রাম মহানগরীর ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব, কর্তব্য ও রেড ক্রিসেন্ট কার্যক্রম কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সাংগঠনিক ও নিয়োগ বিভাগের প্রধান দীপ্ত ভট্টাচার্য্য। 

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের প্রধান মোঃ রকিবুল ইসলাম, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান তন্ময় বড়ুয়া, স্বাস্থ্য ও সেবা বিভাগের প্রধান হোছাইন মো. আসির হামিম এবং রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও