• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

কমিশনের প্রস্তাবকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল


প্রকাশ:  ৭ জুলাই ২০২৫, ০৩:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

ঢাকার বাহিরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থানান্তরে সংস্কার কমিশনের প্রস্তাবকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ আইনজীবীরা।

সোমবার (৭জুলাই) দুপুরে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় সাধারণ আইনজীবীরা বলেন, ঢাকার বাহিরে হাইকোর্ট স্থানান্তর না করতে সুপ্রিম কোর্টের নির্দেশনা থাকলেও তা অমান্য করে এমন প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন যা আদালত অবমাননার শামীল।

আইনজীবীরা আরও বলেন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর হলে ন্যায় বিচার বিচ্যুত হবে, রাজনৈতিক প্রভাব বাড়বে। এতে দুর্বল হবে বিচারব্যবস্থা। এছাড়া, ঢাকার বাহিরে মেধাবী আইনজীবীদের সঙ্কটও রয়েছেন৷ যা বিচার ব্যবস্থায় সুদুরপ্রসারি প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন তারা।
 
এদিকে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সংস্কার ইস্যুতে সংলাপের ধারাবাহিকতায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন।
 
আলোচনায় জামায়াতের প্রতিনিধি হামিদুর রহমান আযাদ প্রতিটি উপজেলায় আদালত স্থাপনের প্রস্তাব দেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ঢালাওভাবে সব উপজেলায় নয়। দূরত্ব, যাতায়াত ব্যবস্থা ও মামলার জট বিবেচনায় উপযুক্ত উপজেলাগুলোতে আদালত বসানো যায়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা