• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ বাল্কহেড-ড্রেজার জব্দ

   ৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ পি.এম.
অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ বাল্কহেড-ড্রেজার জব্দ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালীর ছনুয়া মনুমিয়াজী ঘাট এলাকায় বাঁশখালী কুতুবদিয়া চ্যানেলে সাগর থেকে বাল্কহেড ড্রেজার বসিয়ে বালি উত্তোলনের সময় ২টি বাল্কহেড-ড্রেজার জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কোস্ট গার্ড ২টি বাল্কহেড ড্রেজার জব্দ করে। পরে রাত ১১টায় বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ড্রেজার ২টির মালিককে ২ লাখ টাকা করে ৪ লাখ টাকা জরিমানা করেছেন।

ড্রেজার ২টির মধ্যে মেসার্স রাবেয়া এন্টার প্রাইজের মালিকাধীন ড্রেজারের মাঝি ২ লাখ টাকা জরিমানা পরিশোধ করায় ড্রেজারটি ছেড়ে দেওয়া হয়েছে।
এমবি শাহআমানত এন্টার প্রাইজের মালিকানাধীন অপর ড্রেজারের মাঝি ২ লাখ টাকা জরিমানা পরিশোধ করতে না পারায় ড্রেজারের মাঝি মো. ইউছুফ (৪৫)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং ড্রেজারটি বাঁশখালী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ইউছুফ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ মঙ্গলচর গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে।

কোস্ট গার্ড খাটখালী জোনের কোম্পানি কমান্ডার বলেন, ‘কুতুবদিয়া চ্যানেলের ছনুয়া মনু মিয়াজী ঘাটে অবৈধভাবে ২টি বাল্কহেড ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এ সময় ২টি ড্রেজার ও ৫ জন শ্রমিককে আমাদের কোস্টগার্ড দল আটক করে। ভ্রাম্যমাণ আদালত ২টি ড্রেজারের মালিককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন।’

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন বলেন, ‘অবৈধ বালু ব্যবসায় জড়িত ২টি ড্রেজারের মধ্যে একজন জরিমানা পরিশোধ করায় ছেড়ে দেওয়া হয়েছে। অপর জনও জরিমানা পরিশোধ করলে ছেড়ে দেওয়া হবে। অন্যথায় মাঝিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য শ্রমিকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার