• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তুরস্কে কিডনি চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণা, গ্রেপ্তার ৫ নতুন সংসদে ১১ সদস্যের কমিটি গঠন, দায়িত্বে যারা বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১২ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো আওয়ামী লীগ: সংসদে রাষ্ট্রপতি ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করল, অভিযোগ তিনটি খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ১

   ৩ জুলাই ২০২৫, ০৩:০৩ পি.এম.
শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ১

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয়ে (৪৫) এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে শিবচর উপজেলার কুতুবপুর মুন্সিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান শিবচর হাইওয়ে থানা পুলিশ।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ এসে গুরুতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন থেকে এক নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেবার আগেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত