• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

আ.লীগের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


প্রকাশ:  ১ জুলাই ২০২৫, ০২:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০১৬ সালে আ.লীগের একতরফা ভোটের সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) রাত আড়াইটার দিকে চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

বিগত ২০১৬ সালে একতরফা ভোটে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেসময় শীষ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ছিলেন নুর উদ্দিন মহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী।

তিনি বলেন, ২০১৬ সালে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রায় ১০ বছরের মধ্যে এলাকায় কোন উন্নয়ন করেনি। বড় বড় শিল্প কারখানা মালিকদের অনাপত্তি পত্র এবং ট্রেড লাইসেন্স দিতে গিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরিষদের রাজস্ব আয়ের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে আমার এলাকাবাসীর অভিযোগের কোনো অন্ত নেই।

অপরদিকে সোনাইছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নুরুদ্দিন বলেন, ২০১৬ সালে আমি ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচন করেছিলাম। ইউনিনের ৯টি ওয়ার্ডে বিএনপির কোনো মেম্বার প্রার্থীকে সে ভোটকেন্দ্রে যেতে দেয়নি।

চট্টগ্রাম পাঁচলাইশ থানার থানার ওসি (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন বলেন, সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনির আহমদকে কাতালগঞ্জ এলাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অন্য থানায় মামলা রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও