• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগামীকালের কর্মসূচিতে থাকবে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা: রিজভী

   ৩০ জুন ২০২৫, ১০:৩০ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মঙ্গলবার (১ জুলাই) জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির কর্মসূচিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে বলে আমরা প্রত্যাশা করছি। এই কর্মসূচি সাফল্যমণ্ডিত হবে, মহিমান্বিত হবে। এখানে জাতীয় নেতারা ছাড়াও অন্যান্য সমমনা দলের নেতা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

সোমবার (৩০ জুন) বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শৃঙ্খলা কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শৃঙ্খলা কমিটির দায়িত্বে থাকা নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমন্ত্রিত দলের নেতারা, আমন্ত্রিত শহীদ পরিবারের সদস্যরা এবং তাদের সঙ্গে গুম-খুন হওয়া পরিবারের সদস্যরা আসতে পারেন। আপনারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। সবাইকে যথাযথভাবে তাদের আসনে বসাবেন।’

তিনি আগামীকালের কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য সচিব আমিনুল হক, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মোরশেদ হাসান খান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন উপকমিটির নেতারা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত আমীরের সেই উপদেষ্টাকে অব্যাহতি, নিয়োগ পেলেন মীর আহমাদ
জামায়াত আমীরের সেই উপদেষ্টাকে অব্যাহতি, নিয়োগ পেলেন মীর আহমাদ
সরকারকে বিব্রত করে ক্ষমতার চিন্তা করলে উন্নয়ন সম্ভব নয়
মির্জা আব্বাস সরকারকে বিব্রত করে ক্ষমতার চিন্তা করলে উন্নয়ন সম্ভব নয়
ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক
ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক