• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সৈয়দ মাহবুব মোর্শেদের আদর্শেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রশাসক আবদুস সালাম শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা মেয়েদের শিক্ষা নিশ্চিতে বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ রেক বদল, যুক্ত হয়েছে নতুন কোচ: রেলমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস ইরানের হামলায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র জঙ্গি হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এপ্রিলের ২৫ দিনেই ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স

সেনাবাহিনীর উদ্যোগে ঘুষের টাকা ফেরত পাচ্ছেন জেলেরা

   ৩০ জুন ২০২৫, ১০:৪১ এ.এম.
ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়ন পরিষদে জেলেদের জন্য বরাদ্দকৃত আশি কেজি চাল বিতরণের কার্ড প্রদানের জন্য চেয়ার-টেবিল পেতে সিরিয়াল দিয়ে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে । সংবাদটি বাংলাদেশ সেনাবাহিনীর নজরে আসে। পরে বাউফল অস্থায়ী সেনাক্যাম্পের উদ্যোগে জেলেদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুর দুইটার পরে সেনাবাহিনীর উপস্থিতিতে সরকার নিবন্ধিত ১ হাজার জেলেকে টাকা ফেরত দেয়া হবে বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-১) জহিরুল ইসলাম।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, ধুলিয়া ইউনিয়ন পরিষদের একটি কক্ষে সিরিয়ালে দাঁড় করিয়ে জেলেদের চালের কার্ড প্রদানের বিনিময়ে ঘুষ গ্রহণ করা হচ্ছে। প্রতিজন জেলের থেকে চাল প্রাপ্তির কার্ড ছাড় করাতে ২০০ করে টাকা আদায় করেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা (অস্থায়ী কম্পিউটার অপারেটর) আব্দুল্লাহ আল মামুন। তবে, জানতে চাইলে দায়সারা জবাব দেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউএনওর ওপর হামলা, ৩০০ জনের বিরুদ্ধে মামলা
ইউএনওর ওপর হামলা, ৩০০ জনের বিরুদ্ধে মামলা
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত
এক কারখানাতেই ঘণ্টায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি
এক কারখানাতেই ঘণ্টায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি