• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আবু সাঈদের ছবি নিয়ে কটূক্তির জেরে কিশোর আটক

   ২৮ জুন ২০২৫, ০৩:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নেত্রকোণা প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ছবি ব্যবহার করে ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে এক কিশোরকে (১৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যার দিকে নেত্রকোণায় কেন্দুয়ার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে কিশোর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শহীদ আবু সাঈদের ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেন।

পোস্টটিতে তিনটি শব্দ ব্যবহার করা হয়, যার মধ্যে একটি ছিল কুরুচিপূর্ণ ও অপমানজনক। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের ও প্রশাসনের নজরে আসে।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, কিশোর পুলিশ হেফাজতে আছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত