• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ট্রেনের টয়লেটে যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেল কর্মচারী আটক


প্রকাশ:  ২৫ জুন ২০২৫, ০৫:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ট্রেনের টয়লেটে যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেল কর্মচারী আটক

সৈয়দপুর প্রতিবেদক: 

ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ধর্ষিতার মৌখিক অভিযোগে ওই ট্রেনের পিএ অপারেটর মো. সাইফুল ইসলামকে (২৮) আটক করে রেলওয়ে পুলিশ

বুধবার (২৫ জুন) সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।

আটক সাইফুলের বাড়ি গাইবান্ধা জেলায় এবং ওই নারীর বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানান বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. ফরহাত আহমেদ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রংপুরগামী আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর এক নারী যাত্রী টয়লেটে প্রবেশ করার সময় ওই ট্রেনের পিএ অপারেটর মো. সাইফুল ইসলাম ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই নারী যাত্রী ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশকে মৌখিক অভিযোগ করলে ওই নারীর সহযোগিতায় ট্রেনের পিএ অপারেটর সাইফুল ইসলামকে আটক করেন কর্তব্যরত রেলওয়ে পুলিশ সদস্যরা।

রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. ফরহাত আহমেদ জানান, ঘটনাস্থল কমলাপুর স্টেশন। বুধবার সকাল ৯টা থেকে সোয়া ৯টার দিকে ওই ঘটনা ঘটে। রংপুর এক্সপ্রেস ছাড়ার পর ভিকটিম অভিযোগ করলে অভিযুক্ত মো. সাইফুলকে আটক করে ট্রেনে ডিউটিরত রেলওয়ে পুলিশ। ভিকটিম ও অভিযুক্ত উভয়ই ট্রেনে পুলিশ হেফাজতে আছে। ট্রেনটি নিকটবর্তী সান্তাহার স্টেশনে পৌঁছালে অভিযোগকারী ও অভিযুক্তকে সান্তাহার জিআরপি থানায় হস্তান্তর করবে ট্রেনে কর্তব্যরত জিআরপি পুলিশ। এরপর পুলিশ স্কট দিয়ে দুজনকেই ঢাকার কমলাপুর জিআরপি থানায় পাঠানো হবে। সেখানে মামলাসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও