• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কারমাইকেল কলেজ


প্রকাশ:  ২৩ জুন ২০২৫, ০৭:১৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রংপুর ব্যুরো:

নতুন অ্যাকাডেমিক ভবন, বিভাগ, আবাসিক হল, বাস, ক্যাম্পাসের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও নিরাপত্তা জোরদারসহ ৩৭ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৩ জুন) বেলা ১১ টা থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে দাবি আদায়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেইসাথে, প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভও করতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে দেন।

শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্টের পর থেকেই দাবি আদায়ে মাঠে নেমেছেন তারা। কিন্তু ১০ মাসেও কোন ধরনের সমাধান মেলেনি শুধু আশ্বাস ছাড়া। এ সময় শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষা উপদেষ্টাকে দাবির যৌক্তিকতা উপলব্ধি করে তা বাস্তবায়নের দাবি জানান।

এ ব্যাপারে কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজার রহমান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেষ্টার সাথে সব বিষয় নিয়ে আমরা কথা বলছি। লিখিতভাবে সব সমস্যার কথা জানিয়েছি। আমরা চাই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন শুরু হোক।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিন পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু