• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বাঁচানো গেল না গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীকে


প্রকাশ:  ২৩ জুন ২০২৫, ০১:১২ এ.এম.
শেয়ার করুন 0
বাঁচানো গেল না গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীকে

নরসিংদী প্রতিনিধি: 

নরসিংদীর পলাশে ছাত্রদল-বিএনপি নেতাকর্মীর সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী ঈসমাইল হোসেন মারা গেছেন। শনিবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা।

নিহত ঈসমাইল হোসেন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে। তিনি ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত।

আব্দুর রহিম ভূঁইয়া জানান, শনিবার দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ছেলে ঈসমাইল হোসেন মারা গেছেন। এ হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি জানিয়েছেন তিনি।

পলাশ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, নিহত ঈসমাইল হোসেন তাদের কর্মী ছিলেন। জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল ও তাঁর লোকজনের গুলিতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তাঁর ভাষ্য, গত ১৫ জুন ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে জুয়েলের লোকজন হামলা ও গুলি চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় নিন্দার পাশাপাশি ইসমাইল হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পলাশ থানার ওসি মনির হোসেন বলেন, গুলিবিদ্ধ ঈসমাইল হোসেন মারা গেছেন বলে জানতে পেরেছেন। তবে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এখনও জানায়নি। বিষয়টি জানানোর পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৫ জুন সন্ধ্যার দিকে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রদল ও জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া ছাত্রদল কর্মী ঈসমাইল ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হন। পরে আহত ঈসমাইলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন পর শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এ ঘটনায় গত ১৫ জুন রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম মিয়া বাদী হয়ে বিএনপি নেতা ফজলুর কবির জুয়েলসহ ৯ জনের নামে মামলা করেন। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় ৪০ থেকে ৫০ জনকে। পরে জুয়েলের পক্ষ থেকে আরেকটি মামলা করা হয়।

এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতাল থেকে আসামি ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও